হাতিয়ায় উলুধ্বনি ঘিরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ছবি-AI

স্টাফ রির্পোটার,
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে উলুধ্বনি দেওয়াকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঘটেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূ সবিতা বালা দাস, তার স্বামী রতন চন্দ্র দাস এবং তাদের ছেলেকে একই বাড়িতে বসবাসকারী প্রতিবেশী সায়েম ও তার সন্তানরা মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী উলুধ্বনি দেওয়াকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত।
বিস্তারিত,,,,
পরিবারটি আরও জানায়, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত সায়েম স্থানীয় একটি হিন্দু পরিবারের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস শুরু করেন। এরপর গত তিন থেকে চার বছর ধরে বিভিন্ন বিষয়—বিশেষ করে মুরগি পালন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে—তাদের বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সবিতা বালা দাসের পরিবার জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে তারা এতদিন কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে সাম্প্রতিক ঘটনার পর তারা প্রশাসনের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া তারা অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য ও চেয়ারম্যানকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।



.png)

%20.png)

No comments: